reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০২১

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হান্নান মিয়া

বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা মো. হান্নান মিয়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে গত রবিবার যোগ দেন। তিনি ১৯৯১ সালে বিসিএস নবম ব্যাচে সহকারী সচিব হিসেবে প্রথমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনে যোগ দেওয়ার আগে তিনি প্রতœতাত্ত্বিক অধিদপ্তরে মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। এর আগে ২০১৭-১৯ সাল পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ‘বিয়াম ফাউন্ডেশনের’ পরিচালকের দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), বিসিএস (প্রশাসন) অ্যাকাডেমিসহ বিভিন্ন মাঠ প্রশাসনে যেমন সুনামগঞ্জের শাল্লা উপজেলা এবং সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ২০১০-১১ সালে সরকারের স্কলারশিপে যুক্তরাজ্যে ডবংঃ খড়হফড়হ টহরাবৎংরঃু থেকে ওহঃবৎহধঃরড়হধষ ইঁংরহবংং গধহধমবসবহঃ বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তার লেখা আইন গ্রন্থ ‘ফৌজদারি মামলা পরিচলনা ও পদ্ধতি’ এবং ‘ভূমি আইন প্রয়োগ ও পদ্ধতি’, ‘শিকড় সন্ধানী ইতিহাস ও ঐতিহ্য’ এবং মুক্তিযুদ্ধের সত্য কাহিনি অবলম্বনে রচিত উপন্যাস ‘মুক্তির নৈবেদ্য’ পাঠক মহলে সমাদৃত হয়েছে। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলাধীন মৌটুপী গ্রামে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়