মৌলভীবাজার প্রতিনিধি
জুবাইদা রহমানের জন্মদিনে যুবদলের খাবার বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহ মোস্তফা (রহ.) দরগাহ মাদরাসায় ৩ শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি এবং জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা যুবদল এই কর্মসূচি আয়োজন করে।
খাবার বিতরণ কর্মসূচির শুরুতে ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যদের সুস্থ জীবন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ ছয়ফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, এম এ জলিল, শিপন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের মনসুর আলী, সদর উপজেলা যুবদলের সভাপতি হাফেজ আহমেদ মাহফুজ, সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী, পৌর ছাত্রদের সভাপতি ইয়াম মোজাহিদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাহিদ চৌধুরী প্রমুখ।
"





































