শেরপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শেরপুরে দুই নারী পেলেন পাওয়ার টিলার প্রদান 

শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, মাইক্রো ফাইনান্স এর পক্ষ থেকে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকায় চাপাতলী ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাওয়ার টিলার দুটি প্রদান করা হয়। উপকারভোগী দুই নারী হলেন, সদর উপজেলার জঙ্গলদী গ্রামের মজিদা বেগম ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাঘহাতা গ্রামের মোছাঃ ডালিম ফুলি।

পাওয়ার টিলার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আব্দুল মালেক, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) জাকির হোসেন, রিজিওনাল ম্যানেজার (অর্থ ও হিসাব) গোলাম কিবরিয়া, সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোঃ হাবিবুল্লাহ, শাখা ব্যবস্থাপক রুমা দেব, আরিফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মমিনুর রহমান, সিনিয়র এক্সটেনশন অফিসার কৃষি ও বীমা ইউনিট মামুনুর রশীদ প্রমুখ।

ব্র্যাক সূত্রে জানা গেছে, আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের লক্ষ্যে ব্র্যাক এর দুই নারী উপকারভোগীকে বৃহস্পতিবার দুটি পাওয়ার টিলার মেশিন প্রদান করা হয়। এর মাধ্যমে তাঁরা স্বল্প সময়ে তাঁদের নিজেদের জমি ও সামান্য অর্থের বিনিময়ে প্রতিবেশীদের জমি আবাদ করে দিতে পারবেন। প্রতিটি পাওয়ার টিলারের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়