ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন

ঢাকার ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে কুল্লা ইউনিয়নের জয়পুরা ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশ এলাকায় আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

আলাদীনস্ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) মো. নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাজাহান মিয়া, সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, কুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাচ আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফিরোজ কবির, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন, ডাক্তার মাহ্জাাবীন প্রিয়াংকা, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার মো. সিরাজুল ইসলাম।

এই সময় বক্তরা বলেন, আর নয় ঢাকা, আর নয় মানিকগঞ্জ এখন থেকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকায় সহজে এবং কম খরচে ডায়াবেটিক চিকিৎসা সেবা আলাদীনস্ হাসপাতালে সেবা পাওয়া যাবে। যা ধামরাই বাসীর জন্য বিশাল পাওয়া। ডায়াবেটিক এমন একটি রোগ যা মানুষের শরীরের প্রতিটা ক্ষেত্রেই ক্ষতি করে থাকে। তাই সময় মত ডায়াবেটিক পরীক্ষা করান এবং চিকিৎসা নেন। আনুষ্ঠান শেষে ডাক্তার মাহ্জাাবীন প্রিয়াংকা, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম বিনামূল্যে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা দেন।এতে রোগীরা ডায়াবেটিক চিকিৎসা পেয়ে খুশি হন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়