মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

মাধবপুরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। গত শনিবার সুরমা চা-বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ও স্থানীয় সূত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

নিহত যুবকের নাম চয়ন বণিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাদেব বণিক। পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে তিনি ভারতের আগরতলা শহরে বসবাস করতেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়