জামালপুর প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

জামালপুরে ভাতিজার হাতে চাচা খুন

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছেন ভাতিজা। ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। গতকাল রবিবার সকালে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়ায় নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

নিহত আব্দুল হক সদর উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া এলাকার মনসুর আলীর পুত্র। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

জামালপুর সদর থানার ওসি মোঃ নাজমুস সাকিব জানান, জমি নিয়ে বিরোধে শনিবার দুপুরে আব্দুল হককে প্রবাসী ভাতিজা আব্দুস সালাম এবং তার লোকজন দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়