সিরাজগঞ্জ প্রতিনিধি
৮ ঘণ্টা আগে
নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ-নলছিয়া এলাকায় ফুলজোর নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ দ্রুত মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি দীর্ঘ সময় পানিতে ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































