ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

  ১০ ঘণ্টা আগে

ঈদগাঁওয়ে রেলস্টেশন বন্ধ, যাত্রী ভোগান্তি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্টেশনমাস্টার সংকটের কারণ দেখিয়ে গত ২ জুন থেকে স্টেশনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দোহাজারী-কক্সবাজার রেলপথের আওতাধীন ৯টি স্টেশনের মধ্যে বর্তমানে ইসলামাবাদ স্টেশনই একমাত্র, যেখানে অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাশের ডুলাহাজারা ও রামু স্টেশনে কার্যক্রম স্বাভাবিকভাবে চালু আছে। ফলে ইসলামাবাদ ও আশপাশের এলাকার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

এদিকে কদিন ধরে স্টেশনের সিগন্যাল বাতি বন্ধ থাকায় ট্রেনের আগমন-প্রস্থান সম্পর্কে যাত্রীরা আগাম কোনো ধারণা পাচ্ছেন না। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দ্রুত সিগন্যাল ব্যবস্থা সচল করে যাত্রীদের নিরাপদ ওঠানামার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করতে হবে।

স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম বলেন, চলতি মাসের ২ জুন থেকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়