০৭ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত সুকন্যা

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশুদের সহায়তা এবং অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইট ফাউন্ডেশন প্রতি বছর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করে থাকে। ২০২৪ সালে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন কুমিল্লার মেয়ে সুহানা রহমান সুকন্যা। সে ঢাকার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দশম শ্রেণির ছাত্রী।
এই পুরস্কারের জন্য সারা বিশ্ব থেকে মনোনীত ১০০ জন কিশোর-কিশোরীর মধ্যে সে শীর্ষস্থানে রয়েছে। সুহানা ছাড়াও এই তালিকায় বাংলাদেশের আরো ১২ জন কিশোর-কিশোরী রয়েছে।
সুহানা একজন স্বেচ্ছাসেবী হিসেবে Talk Hope Support Center এর তথ্য-উপাত্তের মাধ্যমে কিশোর-কিশোরীদের দিকনির্দেশনা প্রদান করে থাকে। সংবাদ বিজ্ঞিপ্তি
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































