গোপালগঞ্জ প্রতিনিধি
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হাফিজা খানম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর চূড়ান্ত মূল্যায়নে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ৯৯ নম্বর নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফিজা খানম।
এর আগে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে গঠিত জেলা বাছাই কমিটির মূল্যায়নে তিনি গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হন। জেলা পর্যায়ে সেরা হওয়ার পর বিভাগীয় পর্যায়েও তিনি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এবং আন্তর্জাতিক মানদণ্ডের বিভিন্ন সূচকের ভিত্তিতে এ মূল্যায়ন সম্পন্ন হয়। একজন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি যত্নশীলতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।
"








































