নিজস্ব প্রতিবেদক

  ৯ ঘণ্টা আগে

একযোগে পদত্যাগ ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসনিক কর্মকর্তা নাসিরউদ্দিন। তারা জামায়াতপন্থি বলে জানা গেছে।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট মুহম্মদ তারিকুল ইসলাম এবং অ্যাডভোকেট আসাদ উদ্দিন। এছাড়া ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও মো. জাকির হোসেন।

একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎণিক বিস্তারিত জানা যায়নি। তবে পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী জানান, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে তারা একযোগে পদত্যাগ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়