নিজস্ব প্রতিবেদক

  ১১ ঘণ্টা আগে

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়েছে

মির্জা ফখরুল

গণমাধ্যম হাউসগুলো ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়। মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করব, আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটিয়েছেন তিনি। গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহীদ জিয়া। জিয়াউর রহমান আরো ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। অথচ তিনি শুধু রাষ্ট্রনায়ক নন, মহানায়ক ছিলেন। তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে তার অবদান অবিস্মরণীয়। তিনি গণতন্ত্রকে একটি কার্যকর শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছিলেন। আলোচনা সভায় জিয়াউর রহমানের বিভিন্ন কর্মসূচি ও অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের সঙ্গে জিয়ার আত্মিক সম্পর্ক ছিল বলেই তার জানাজায় রেকর্ডসংখ্যক মানুষ অংশ নিয়েছিল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক গণমাধ্যম টাইম ম্যাগাজিনও তার সাধারণ জীবনযাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

আওয়ামী লীগ পাঠ্যবইয়ে ভুল তথ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে পরিচিত করার চেষ্টা করেছিল। এজন্য পাঠ্যবইয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিএনপি মহাসচিব বলেন, ‘স্বল্পসময়ের নেতৃত্বে জিয়াউর রহমান রাষ্ট্রের প্রায় প্রতিটি খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান দেশের মানুষের স্বতন্ত্র জাতীয় পরিচয়কে সুসংহত করেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এ ভূখণ্ডের মানুষ হিসেবে আমরা একটি স্বতন্ত্র সত্তায় অধিকারী, আর সেই পরিচয়কে রাজনৈতিক দর্শনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান।

১৯৭৫-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্রকে তার স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। সে কারণেই তিনি বিএনপিকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপি কোনো গোষ্ঠীকেন্দ্রিক বা নিয়ন্ত্রিত রাজনৈতিক দল নয়; বরং এটি উদার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। যদি তিনি আরো কিছু বছর বেঁচে থাকতেন, তাহলে দেশকে আরো সুসংহত ও সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হতো।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের সততা, কর্মদক্ষতা ও দেশপ্রেম তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলেছিল। তার নেতৃত্ব ও অবদান আজও দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়