রংপুর ব্যুরো

  ১ ঘণ্টা আগে

রংপুরে ইউপি কমপ্লেক্স স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরের বদরগঞ্জে ৬ নং রাধানগর ইউপি কমপ্লেক্স স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

রবিবার (১৪ জুন) দুপুরে বদরগঞ্জ উপজেলার ৬ নং রাধানগর ইউনিয়নে স্থানীয় বাজারে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন রীট পিটিশনার সাবেক ইউপি সদস্য শ্রী সচীন্দ্র নাথ রায়।

বক্তৃতা করেন এডভোকেট আব্দুল্যা আল মামুন, ইউপি সদস্য ওয়াজেদুল হক,সুধীজন আকবর আলী,রশীদুল ইসলাম, হারুনুর রশীদ বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলাকালে ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের সমালোচনা করে বলেন ১৯৬০ সাল হতে ৫৪ শতক নিস্কন্ঠক জমিতে অত্র ইউনিয়নের দিলালপুর মৌজায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলমান রয়েছে।

সেখানে একটি স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্যে ইউপি কমপ্লেক্স স্থানান্তরের কাজে যুক্ত রয়েছে। দিলালপুরের মানুষ এই অশুভ তৎপরতা যে কোনো মূল্যে প্রতিহত করবে। এখান থেকে ইউপি কমপ্লেক্স স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হলে সামগ্রিকভাবে অত্র এলাকার কৃষি অর্থনীতি তথা সেবা গ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা আরও বলেন, অবিলম্বে ইউপি কমপ্লেক্স স্থানান্তরের অশুভ তৎপরতা বন্ধের দাবি জানান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়