কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী কটিয়াদী সরকারি কলেজ চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও রক্তদাতাদের উপহার প্রদান করা হয়েছে।
সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম।
এ সময় সংগঠনের সদস্য শাহরিয়ার হোসেন রিপন, জুয়েল আহমেদ, রফিকুল ইসলাম বাপ্পী, কাওসার আহমেদ, সাব্বির হোসেন রিয়াদ, বৃষ্টি আক্তার, রাদিন, রাজিব, বিজয়, নিশাদ, ইমরান, হুমায়ুন, আহাদ, সাকিব, রাতুল, তায়েফ, পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, বিশ্ব রক্তদাতা দিবসে সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর্ত মানবতার সেবায় এ ধরণের মহৎ কাজে নতুনদের সম্পৃক্ত করতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য এ আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে।
সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদ বলেন, নিরাপদ রক্তের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্তদাতাদের উৎসাহিত করার জন্য আমাদের এ আয়োজন। তাছাড়া নতুন রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে গ্রামে গ্রামে এ ধরণের আয়োজন অব্যাহত রাখবো।
এ কর্মসূচিতে দুইশত জনের রক্তের গ্রুপ নির্ণয় ও দেড়শত জন রক্তদাতাকে একটি করে টি-শার্ট ও কলম প্রদান করা হয়েছে।
পিডিএস/এমএইউ









































