বাঁধন বৈষ্ণব, সরকারি তিতুমীর কলেজ

  ৮ ঘণ্টা আগে

হাওরে শিক্ষার দেদীপ্যমান আলো ছড়াতে তারুণ্য উদ্যোগ

দেশের অন্যতম প্রত্যন্ত অঞ্চল কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়ন। যেখানে জ্ঞানার্জনের প্রত্যাশায় স্বপ্ন দেখা প্রতিটি শিক্ষার্থীর সংগ্রামী জীবনের চিত্র প্রতিলক্ষিত হয় হাওরে বেড়ে ওঠার নির্মম বাস্তবতার সান্নিধ্যে। দৃষ্টির সীমানা পেরিয়ে চারদিকের বিশাল জলরাশির মাঝখানে যাদের আবাসস্থল। স্কুল-কলেজ, হাট-বাজার কিংবা এক গ্রাম হতে অন্য গ্রামে যেতেও যেখানে নৌকায় পাড়ি দিতে হয় বর্ষার বৈরী আবহাওয়ায় বিশাল জলরাশি। সত্যিই মানবজাতি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি, সেজন্যই হয়তো হাওরের এই নির্মম প্রতিকূলতাও টলাতে পারেনি হাওরের এসয অদম্য তারুণ্যের জ্ঞানার্জনের পিপাসা।

স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে এই হাওরের তরুণেরাই এখন দ্যুতি ছড়াচ্ছে দেশ-বিদেশের খ্যাতনামা কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশলে। হাওর অঞ্চলের এসয গ্রামগুলোতে শিক্ষার প্রসার, সচেতনতা জাগ্রতকরণ, ঝরে পড়া রোধ, মননশীল বিকাশ ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে সমন্বয় সাধনসহ শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও সহায়তার প্রত্যয়ে গঠিত হতে যাচ্ছে কেওয়ারজোড় ইউনিয়ন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। কেওয়ারজোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের সন্মানিত ব্যাক্তি ও শিক্ষকরা তরুণদের একরকম কার্যক্রমকে সাধুবাদ জানায়। তারুণ্যের এই অগ্রযাত্রায় উপদেষ্টা হিসেবে রয়েছেন কেওয়ারজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিষ্ঠ বৈষ্ণব এবং কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসাইন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ তাজিম ভূইয়া, সাধারণ সম্পাদক হিসেবে শাকিল হাসান এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আশিক ভূঁইয়া। শিক্ষক ও উপদেষ্টা প্রতিষ্ঠ বৈষ্ণব সবার সম্মিলিত প্রয়াসে সুন্দর ও নিখুঁতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উপস্থিত সম্মানিত ব্যক্তি ও শিক্ষকরা আশা প্রকাশ করেন যে, তরুণদের এই উদ্যোগের মাধ্যমে কেওয়ারজোড় ইউনিয়নের শিক্ষার্থীরা আরো সংগঠিত হয়ে সমাজ ও রাষ্ট্রের শিক্ষা এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়