আন্তর্জাতিক ডেস্ক
কাঁচা সোনা রপ্তানি নিষিদ্ধ করল গিনি

পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) বিবিসি জানিয়েছে, গিনির প্রেসিডেন্ট মামাদি দুম্বুইয়া শিল্প ও ক্ষুদ্র খনি খাতের সোনা উৎপাদক এবং ক্রেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন। নতুন নীতি অনুযায়ী, অবিলম্বে কার্যকরভাবে কোনো অপরিশোধিত সোনা আর দেশের বাইরে পাঠানো যাবে না।
মামাদি বলেন, ‘এখন থেকে গিনির স্বর্ণ গিনির ভেতরেই প্রক্রিয়াজাত করতে হবে। কাঁচা সোনা আর দেশ ছাড়বে না।’ তিনি আরও বলেন, এত দিন অন্যান্য দেশ গিনির প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাত ও বাণিজ্য করে অর্থনৈতিক সুবিধা ভোগ করেছে। এখন সেই সুবিধা দেশের জনগণের জন্য নিশ্চিত করতে চায় সরকার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গিনি আফ্রিকার ষষ্ঠ বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ।
"





































