আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুন, ২০২৬

ককরোচদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

কৌতুক এবং এক চরম হতাশা থেকে জন্ম নেওয়া জেন-জি প্রজন্মের এক অভিনব রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী। পুলিশের কড়া নির্দেশ ও ব্যারিকেড অমান্য করে শত শত তরুণ বিক্ষোভকারী এখন দিল্লির রাজপথে ক্যাম্প করে অবস্থান নিয়েছেন।

জুন মাসের এই তীব্র গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেই নয়াদিল্লির যন্তর মন্তরের মতো নির্ধারিত প্রতিবাদস্থলে কয়েক ডজন বিক্ষোভকারী রাতভর রাস্তা ও ফুটপাতে ঘুমিয়ে কাটিয়েছেন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্যেই দ্বিতীয় দিনে এই আন্দোলনে যোগ দিয়েছেন আরও বহু মানুষ।

এই ভাইরাল আন্দোলনের নেতা অভিজিৎ দিপকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করে চলতি মাসের শুরুতে ভারতে ফিরে এসেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়