আন্তর্জাতিক ডেস্ক
১৩ ঘণ্টা আগে
৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের হিমাচল

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে হিমালয় পার্বত্য অঞ্চলের এই রাজ্যের কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে এই ভূমিকম্প। যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেটি থেকে হিমাচলের রাজধানী ধর্মশালার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ভারতের আবহাওয়া দপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থল কাংরা-চাম্বা জেলার সীমান্তবর্তী ধার গোদোই এলাকায় বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা। ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে রাজ্যের অধিকাংশ এলাকায় ব্যাপক কম্পন।
ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে এপিসেন্টার হওয়ায় কম্পনের মাত্রাও ছিল তীব্র।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































