reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইরানি তারকা খেলোয়াড়কে আটকে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ইরাক জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার আইমান হুসেইনকে শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন এক ইরাকি ক্রীড়া কর্মকর্তা।

শনিবার ভোরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হুসেইনকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের ফটোগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রাখার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে ওই কর্মকর্তা দাবি করেন।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় হুসেইনের মোবাইল ফোনও পরীক্ষা করা হয়। একই ধরনের ফোন তল্লাশির মুখে পড়েন ফটোগ্রাফার তালাল সালাহও। তবে শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি।

এ বিষয়ে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন, হুসেইন কিংবা মার্কিন ইউ.এস. ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরবেলায় বহু সমর্থক বিমানবন্দরে ইরাক দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত হন। তারা জাতীয় পতাকা হাতে খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

৪০ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে ইরাক। দলটির আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন ৩০ বছর বয়সী হুসেইন। বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করে দলকে বিশ্বকাপে জায়গা করে দিতে বড় ভূমিকা রেখেছিলেন। অথচ স্বপ্নের বিশ্বকাপ খেলতে এসে শুরুতেই অপ্রীতিকর ঘরটার মুখোমুখি হতে হলো তাকে।

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে টুর্নামেন্টটি আগামী বৃহস্পতিবার শুরু হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়