আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ জুন, ২০২৬

দিল্লিতে ডেলসি

জ্বালানি-বাণিজ্য সম্পর্ক জোরদারে ৫ দিনের সফর

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ও নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্য সংঘাতে তেল সরবরাহে বিঘ্ন এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়া জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত ও ভেনেজুয়েলা। দুই দেশের বাণিজ্য এগিয়ে নিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পাঁচ দিনের ভারত সফরে এসেছেন। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন।

ভারত ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬৭৯ মিলিয়ন মার্কিন ডলার। নয়াদিল্লি জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করার এবং ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, মোদি ও রদ্রিগেজের মধ্যে ‘বিস্তৃত পরিসরের’ আলোচনা হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করেন দুই দেশের উভয় নেতা। একই সঙ্গে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, অটোমোবাইলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধান করেন।

জয়সওয়াল বলেন, ‘দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নৌপথ ও জ্বালানি অবকাঠামো ব্যাহত হয়েছে এবং তেল, গ্যাস ও জ্বালানির দাম বেড়েছে। এতে দক্ষিণ এশিয়াজুড়ে জ্বালানি ঘাটতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি কারাকাসে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন অভিযানের সময় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদেরকে হেলিকপ্টারে করে ক্যারিবীয় অঞ্চলে একটি মার্কিন জাহাজে নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়