জবি প্রতিনিধি
জবিতে গবেষণা
রিমোট সেন্সিংয়ে পদ্মা নদীর পরিবর্তন মূল্যায়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এমফিল গবেষক মো. ফরহাদ হোসেন তার গবেষণার প্রথম সেমিনার উপস্থাপন করেন। গতকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার হলরুমে এই গবেষণা সেমিনারটি অনুষ্ঠিত হয়। তার গবেষণার শিরোনাম ছিল ‘এসেসমেন্ট অব পদ্মা রিভার ডাইনামিক ইন বাংলাদেশ ইউজিং এআইএস এন্ড রিমোট সেন্সিং টেকনিকস।’
গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নিগার সুলতানা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া। উপস্থিত ছিলেন অধ্যাপক মল্লিক আকরাম হোসেন, সাবেক ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, জবি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকরা, গবেষক ও ছাত্র-ছাত্রীরা।
গবেষণায় ফরহাদ হোসেন পদ্মা নদীর সাময়িক ও পারিপার্শ্বিক পরিবর্তনসমূহ তুলে ধরার চেষ্টা করেন। তিনি বিভিন্ন ভৌগোলিক গবেষণা পদ্ধতির মাধ্যমে নদীতে কী কারণে পলি জমে নতুন চর ও বসতির সৃষ্টি হচ্ছে, তা বিশ্লেষণ করেন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দেশের আর্থ-সামাজিক, পরিবেশগত ও প্রাকৃতিক গুরুত্বের দিক থেকে পদ্মা নদী নিয়ে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
"






































