রংপুর ব্যুরো
অপতথ্য থেকে সুরক্ষা পেতে রংপুরে পরামর্শ সভা

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেছেন,অপপ্রচার,মিথ্যা তথ্য,গুজব ও সচেতনতা জন্য এধরণের প্রোগ্রাম করতে পারলে মানুষ সচেতন হবে। তাহলেই মিথ্যা অপপ্রচারের হাত থেকে রক্ষা পাবে দেশ ও জাতি। ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া।
গতকাল বুধবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অন্ত:উপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,জেলার সকল উপজেলা পর্যায়ে এধরণের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। সমাজের বিভিন্ন অপতথ্য এবং ভুল প্রচার প্রচারণা থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন
জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শঠিবাড়ী শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের আদিবা মেহজাবিন মেধা,বালারহাট কলেজের,জাহিদ হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন । মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ,জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি এনামুল হক,উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী,পিআইও মনিরুজ্জামান সরকারসহ সকল কর্মকর্তা বৃন্দ। বিতর্ক প্রতিযোগিতা শেষে মেধাবীদের হাতে পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
"







































