বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দেখাবে যেসব চ্যানেল

বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায়। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের ম্যাচ দুটি।
নভেল করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে কোনো সংবাদমাধ্যমও নেই শ্রীলঙ্কায়। ফলে পুরোপুরি টিভি সম্প্রচারের ওপরেই নির্ভর করতে হবে ম্যাচের যেকোনো আপডেটের জন্য।
আরও পড়ুন : বাংলাদেশ একাদশে পরিবর্তনের আভাস
বাংলাদেশে খেলা দেখাবে দুটি বেসরকারি টিভি চ্যানেল—টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জি টিভি)। এছাড়া অনলাইনে দেখা যাবে টেস্ট দুটি। টি স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং র্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে এ সিরিজ।
দেশের বাইরের দর্শকদেরও টিভিতে ম্যাচ দুটি দেখার সুযোগ থাকছে। সেক্ষেত্রে ভারতের সনি সিক্স, সনি লাইভ (অনলাইন প্ল্যাটফর্ম), জিও টিভি, শ্রীলঙ্কায় রূপাবাহিনি, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং ইউকের স্কাই স্পোর্টস, স্কাই গো অ্যাপে চোখ রাখতে হবে।
পিডিএসও/হেলাল









































