২০ এপ্রিল, ২০২১
শ্রীলঙ্কা টেস্ট
বাংলাদেশ একাদশে পরিবর্তনের আভাস

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
সোমবার ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। টেস্ট শুরুর ২৪ ঘণ্টাও বাকি নেই কিন্তু এখনও টেস্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও দুদিনের প্রস্তুতি ম্যাচের পরই দল ঘোষণার কথা ছিল। ধারণা করা হচ্ছে, প্রথম টেস্টে সুযোগ পাবেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
তবে পাল্লেকেলের উইকেট বিবেচনায় নিয়েই গড়া হবে মূল একাদশ। যেখানে প্রাধান্য পেতে পারেন পেসাররা। রাহী ও এবাদতকে নিয়ে একাদশ সাজাতে পারে টাইগাররা।
বাংলাদেশের খেলা সবশেষ টেস্টের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা আছে মুমিনুল স্কোয়াডের।
পিডিএসও/হেলাল
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































