reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুলাই, ২০২৪

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান (৮০) নামে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ওই ব্যক্তি সাবেক সেনাসদস্য ছিলেন।

তিনি জানান, সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য যাওয়ার পথে কমলাপুর থেকে ছেড়ে আসা ৬০৪ নম্বর মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তির পুত্রবধূ শারমিন আক্তার জানান, তার শ্বশুর সেনাবাহিনীর চাকরি থেকে ১৯৯১ সালে অবসরে যান। তিনি খিলক্ষেতের বটতলা এলাকার জুনাইদ আলীর সন্তান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেনা কর্মকর্তা নিহত,ট্রেনের ধাক্কা,খিলক্ষেত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়