reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২০

শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতে শান্তি-সমৃদ্ধি কামনা

ইহকালে শান্তি, পরকালে মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। রোববার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই আখেরি মোনাজাতে কয়েক লাখ মানুষ অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। মোনাজাতে মানুষের আমিন আমিন ধ্বনিতে পুরো টঙ্গী প্রকম্পিত হয়ে ওঠে।

এর আগে রোববার বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।

এদিকে তিনদিনের জামাতের বাইরে আখেরি সকালে মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ স্রোতের মতো ছুটে আসেন ইজতেমা ময়দানের। ফলে উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শাখা রোডগুলো থেকেও কোনো যানবাহন সড়কে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আখেরি মোনাজাত,বিশ্ব ইজতেমা,টঙ্গী,শান্তি-সমৃদ্ধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়