reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০২৩

আসল-নকল সোনা চেনার সহজ উপায়

ফাইল ছবি

স্বর্ণের দাম এখন আকাশছোঁয়া। তারপরও স্বর্ণের গহনায় নারীদের আগ্রহর কমতি নেই বরং একটু বেশিই। খরচ করে অনেকেই স্বর্ণ কেনেন। তবে খাঁটি স্বর্ণ চিনতে পারেন না অনেকে। প্রথম দেখায় আসল এবং নকল স্বর্ণের মধ্যে পার্থক্য করা কঠিন। স্বর্ণ খাঁটি কি না তা বাড়িতেই পরীক্ষা করুন এ সহজ উপায়গুলি মেনে।

হলমার্ক দেখে নিন : খাঁটি স্বর্ণ চেনার সবচেয়ে সহজ উপায় হল হলমার্ক। স্বর্ণের গহনা খাঁটি কিনা বোঝার জন্য হলমার্ক চিহ্ন দেখে নিন। বেশিরভাগ সময়েই হলমার্ক চিহ্ন গয়নার ভেতরের দিকে দেয়া থাকে। সাধারণত ক্যারট অনুযায়ী ২৪, ২২, ১৮, ১৪ বা ১০ এ নম্বরগুলি লেখা থাকে। নম্বর যত বেশির দিকে থাকবে বুঝতে হবে সোনার গুণগত মান তত ভালো।

অ্যাসিড টেস্ট : আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এটি অবশ্য তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদির মতো অন্যান্য মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড ড্রপারের সাহায্যে গহনার ওপর ফেলুন। যেখানে অ্যাসিড পড়ল সেই জায়গাটি সবুজ হয়ে গেলে বুঝবেন সেটি আসল স্বর্ণ নয়।

পানি দিয়ে পরীক্ষা : একটি বড় গামলায় দুই গ্লাস পানি নিন। তাতে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কিনা। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল। খাঁটি সোনা জলে তাড়াতাড়ি ডুবে যায়।

চুম্বক পরীক্ষা : স্বর্ণ খাঁটি নাকি অন্য কোনো ধাতু মেশানো আছে সেটা জানার আরও একটা সহজ পদ্ধতি হল চুম্বকের সাহায্যে পরীক্ষা করা। এবার আপনার কেনা স্বর্ণের গহনা চুম্বকের কাছাকাছি নিয়ে যান। যদি দেখেন যে সোনা চুম্বকের সঙ্গে আটকে যাচ্ছে না তাহলে বুঝবেন যে স্বর্ণ খাঁটি। কারণ চুম্বক সোনাকে আকৃষ্ট করে না।

​চিনামাটির প্লেট : একটি চিনামাটি বা সেরামিকের প্লেট নিন। এবার তার ওপর দিয়ে স্বর্ণের বাট, কয়েন বা গয়না যেটাই কিনে থাকুন, সেটি আস্তে আস্তে ঘষুন। যদি দেখেন প্লেটের ওপর কালচে দাগ পড়ছে তাহলে বুঝবেন যে স্বর্ণ কিনেছেন সেটি আসল নয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বর্ণ,নকল সোনা,চিনামাটি,চুম্বক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়