reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৬

ত্বক ফর্সা করবে গোমূত্র!

ত্বক বা গায়ের রঙ ফর্সা করার জন্য কত সাধনাই না নারীরা করে চলেছে। বাজারে রঙ ফর্সাকারী ক্রিমেরও সয়লাব। প্রজন্ম থেকে প্রজন্ম ওইসব প্রসাধন দিয়েই নারীরে রূপচর্চা করে আসছে। কিন্তু এইসব প্রসাধনীকে টেক্কা দিয়ে যদি নতুন কিছু আবিষ্কার হয় তারপ্রতি সবার কৌতূহল থাকবে এটাই স্বাভাবিক।

ত্বক ফর্সা করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে গোমূত্র। সম্প্রতি ভারতের ‘গুজরাট গোসেবা এবং গৌছার বিকাশ বোর্ড’ এ দাবি করেছে।

এ বিষয়ে তারা ব্যাখ্যা দিয়ে জানান, গরুর দুধ, ঘি, গোবর ও মূত্রের মিশ্রণ দিয়ে তৈরি ফেসিয়াল ট্রিটমেন্টে ভালো ভূমিকা রাখতে পারে এবং এর ফলে ত্বকের রং ফর্সা হয়। তারা বলেন, ‘মিশরের রাণী ক্লিওপেট্রা, যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হিসেবে মনে করা হয়, তিনি গরুর দুধ দিয়ে গোসল করতেন।’

তবে ক্লিওপেট্রা দুধের সঙ্গে গোবর ও গোমূত্র মেশাতেন কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি।

‘আরোগ্য গীতা’ নামে বোর্ডের একটি ওয়েবসাইটে গোমূত্র, গোবর ও দুধ দিয়ে বিভিন্ন রোগের উপশমের ব্যবহার বর্ণনা করা হয়েছে। এছাড়া বিষয়গুলোর সত্যতার জন্য রাশিয়া এবং আমেরিকার বিভিন্ন গবেষকদের রিসার্চ তুলে ধরা হয়েছে।

এ ওয়েবসাইটের ‘গোমূত্র, এসেনশিয়াল ফর ট্রিটমেন্ট ফর উইমেনস এটার্নাল বিউটি’ চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে, নারীর মুখের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য প্রথমে ১৫ মিনিট দুধ দিয়ে মুখে ম্যাসাজ করতে হবে, এরপর ঘি এবং হলুদ দিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করতে হবে। এখানেই শেষ নয় গোমূত্র দিয়ে আরো ১৫ মিনিট ম্যাসাজ করতে হবে। এ ফেসপ্যাকের সর্বশেষ উপাদান গোবর। গোবর মুখে মাখানোর ১৫ মিনিট পর নিমের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, ‘প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করবে, যা কোনো কৃত্রিম মেকআপের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। গোমূত্র ট্রিটমেন্ট নারীদের আরো রুচিশীল, মনোরম, আকর্ষণীয় এবং সুন্দর হতে সাহায্য করবে।’

ক্লিওপেট্রা কী সত্যিই গরুর দুধ দিয়ে গোসল করতেন? এ প্রশ্নের জবাবে বোর্ডের চেয়ারম্যান বল্লভ কাথারিয়া বলেন, ‘তিনি সম্ভবত গরুর দুধ দিয়ে গোসল করতেন।’

তবে অন্য আরেকটি সূত্র থেকে জানা যায়, ক্লিওপেট্রা গরুর দুধ নয় বরং গাধার দুধ দিয়ে গোসল করতেন। আর তার প্রতিদিনের গোসলের জন্য যে পরিমাণ দুধ প্রয়োজন হতো তা পূরণের জন্য ৭০০ গাধার প্রয়োজন হতো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোমূত্র,ত্বক ফর্সা করবে,গুজরাট গোসেবা এবং গৌছার বিকাশ বোর্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist