২২ জুন, ২০২৬
কাতারের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন ও আরো ১৮ জন নিখোঁজ রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানিয়েছে, রাস লাফান শিল্পনগরীর একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫৪ জন আহত হয়েছেন ও ১৮ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্র : এএফপি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































