২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে আকাশ, স্থল ও সমুদ্রে মার্কিন বাহিনী তাদের উপস্থিতি বজায় রেখেছে।
সম্প্রতি সেন্টকমের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটিতে দুটি যুদ্ধবিমান দেখা যাচ্ছে।
সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমান দুটি ওই অঞ্চলে একটি ‘নিয়মিত টহল’ দিচ্ছিল।
এর আগে সেন্টকম আরো কিছু ছবি প্রকাশ করেছিল। ওই সব ছবিতে আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এ মার্কিন সেনাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































