reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

লেবানন যুদ্ধ বন্ধে যা বললেন আরাগচি

লেবানন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ‘বড় অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তান ও কাতারের যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

আরাগচি লিখেছেন, পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতার ফলে লেবানন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই বড় অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি আরো জানান, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা মওকুফ করা হয়েছে এবং অবরোধ তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া ইরানের কিছু অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা হয়েছে এবং দেশটির জন্য বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।

তবে নিজের বক্তব্যের শেষ অংশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, এই প্রক্রিয়ার প্রথম পরীক্ষা হবে সংঘাত এড়ানোর সেল। সূত্র: আল-জাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়