আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক দু'টি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত দুই মাদক বিক্রেতাকে রবিবার আদালতে প্রেরণ করছেন।
জানা যায়, থানার পুলিশ মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের খায়ের আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে আকাশ (১৯)-কে ২০ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার করে।
অপর আরেক অভিযানে নওগাঁ সদরের নিউ সাজাপুর এলাকার হাসেম আলীর ছেলে আব্দুল খালেককে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে পুলিশ। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পিডিএস/এমএইউ









































