reporterঅনলাইন ডেস্ক
  ২৩ এপ্রিল, ২০২৬

ওয়াসিকা নুযহাতের নতুন উপন্যাস ‘মেঘপিয়াসী মন’

‘অক্টোবর রেইন’, ‘বৃষ্টিমহল’ এবং ‘হৃদয়াক্ষী’র মতো পাঠকনন্দিত উপন্যাসের সাফল্যের পর কথাসাহিত্যিক ওয়াসিকা নুযহাতের নতুন উপন্যাস ‘মেঘপিয়াসী মন’ প্রকাশিত হয়েছে।

সৃজনশীল প্রকাশনী ‘বর্ষাদুপুর’ থেকে প্রকাশিত বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন শিল্পী আশরাফুল ইসলাম। দুই বিপরীত মেরুর মানুষের হৃদয়ের টানাপোড়েন এবং সুখের প্রকৃত সন্ধানের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এই উপন্যাসের কাহিনি। মূল চরিত্র পৃথিলা প্রাচুর্য আর সব পেয়েছির জগতে থেকেও মন খুঁজে বেড়ায় এক অলৌকিক প্রশান্তি; পার্থিব সুখ ছেড়ে সে নিজেকে সঁপে দিতে চায় মেঘের ব্যাপ্তি আর বিশালতার কাছে।

লেখক এখানে প্রশ্ন তুলেছেন, সুখ কি কেবল অর্থবিত্তে, নাকি মনের গভীরে লুকিয়ে থাকা কোনো গুপ্ত কুঠুরিতে? নতুন বই প্রসঙ্গে ওয়াসিকা নুযহাত বলেন, ‘সুখ আসলে কোথায় থাকে? সবকিছু থাকার পরেও কেন কিছু মানুষ সেই অলৌকিক প্রশান্তির সন্ধান পায় না? পৃথিলার জীবনের এই মেঘ ছোঁয়ার গল্পটি পাঠকদের মনে রেখাপাত করবে বলে আমার বিশ্বাস।’

৭০০ টাকা মূল্যের এই বই দেশের বিভিন্ন বুক শপসহ জনপ্রিয় সব অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়