তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০২০

তাড়াশে কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে নিহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে মঙ্গলবার বিকালে ৪ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত হয়। ঘটনাস্থলে থাকা ফায়ার স্টেশনের লিডার আবদুলাহ আল মাহমুদ ৪ ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের জাহিরুলের ছেলে তোজাম্মেল হক (৫৬), বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের সুলতানের ছেলে রাশিদুল (২৭), তালম নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১৬) ও শাহজাদপুর উপজেলার বাসিন্দা গরুর ব্যাপারী (৫০)। আর আহতরা তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২২) ও লাউসন গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩২) সহ পাঁচজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলা তালম ইউনিয়নের গুল্টা হাটের হাটবার ছিল। হাটসংলগ্ন ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদের নিচে বসে গরু-ছাগলের ক্রেতা-বিক্রেতারা বসেছিলেন। এসময় আচমকা গেটের ছাদটির ওপরের অংশ তাদের মাথার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আবদুল আজিজ, তাড়াশ ইউএনও ইফফাত জাহান, ওসি মাহবুবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাড়াশ,ছাদ ধসে,ছাদ ধসে নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়