লালমনিরহাট প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২০

৫৫ বছরের বসতভিটা ফিরে পেতে সংবাদ সম্মেলন

দীর্ঘ ৫৫ বছর যাবত ব্যবহার করে আসা পৈত্রিক বসতভিটা ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন সালেকুজ্জামান মোস্তাজির নামে এক দিনমজুর। রোববার বিকালে সাপ্তাহিক লালমনিরহাট বার্তা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিনমজুর সালেকুজ্জামান মোস্তাজির বলেন, বাবা মৃত আলতাফ হোসেন মোস্তাজির নামে ১শতক জমির উপর নির্মাণ করে দীর্ঘ ৫৫ বছর যাবত বসবাস করে আসছেন। পাশেই থাকা সরকারি ১ শতক খাস জমিও ছিল। যে জমি লিজ নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদনও করেন।

হঠাৎ করে স্থানীয় তপন কুমার পাটগ্রাম ভূমি অফিসে একটি মিথ্যা অভিযোগ করে উক্ত জমি উচ্ছেদের নোটিশ প্রদান করেন। যার প্রেক্ষিতে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। যার শুনানি আগামী ১৬ জানুয়ারি। আদালতের শুনানির আগেই পাটগ্রাম ভূমি অফিসের এসিল্যান্ড দিপক দেব শ্বর্মা তার বসতভিটা ভেঙে দেয়।

এর আগে ওই জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে স্থানীয় ওই তপন কুমার তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। মহামান্য আদালত বিচার বিশ্লেষণ করে গত ২৩/০৭/২০১৯ ইং তারিখে মামলার রায় তার পক্ষে প্রদান করে।

তা সত্ত্বেও মিথ্যা অভিযোগে পাটগ্রাম এসিল্যান্ড তার বসতভিটা উচ্ছেদ করে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে ৫৫ বছরের পৈত্রিক ভিটায় নির্বিঘ্নে বাস করার জন্য এবং তার আবেদিত ১ শতক খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে পাটগ্রাম ভূমি অফিসের এসিল্যান্ড দিপক দেব শ্বর্মার সাথে কথা বললে তিনি জানান, কারো প্ররোচনায় নয়, এটা সরকারি জমি। সে হিসেবে এই জমির মালিক লালমনিরহাট জেলা প্রশাসক। তার নির্দেশেই সেই খাস জমি উদ্ধার করা হয়েছে মাত্র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাউরা ইউনয়নের সাবেক ইউপি সদস্য ও বাউরা ইউনয়ন আ'লীগের সহ সভাপতি নুর বকত, স্থানীয় মোকলেছার রহমান, সাপ্তাহিক লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তযোদ্ধা শফিকুল ইসলাম কানুসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,সংবাদ সম্মেলন,বসতভিটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়