চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে ককটেল হামলায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের ককটেল হামলায় এক যুবক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহরম গ্রামের মো. ফড়িংয়ের ছেলে গোলাপ হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশর্^বর্তী ইউনিয়ন রানীহাটির এক
নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন গোলাপ। এরই জেরে প্রতিপক্ষরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম হঠাৎপাড়ায় গোলাপকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত পৌনে ১২টার দিকে মারা যান বলে জানান শিবগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ।
ওসি আরো বলেন, নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
"








































