reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ভারতীয় দূতাবাস অভিমুখে আজাদ পার্টির মশাল মিছিল

ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ভারতীয় দূতাবাস অভিমুখে ‘মশাল মিছিল’ করেছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আজাদ পার্টি। তবে গুলশান–১ এলাকায় ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দিয়েছে পুলিশ।

সরেজমিন দেখা যায়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রাওয়া কনভেনশন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, কর্নেল অলি, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।

মিছিলটি গুলশান-১ এলাকায় পৌঁছালে ভারতীয় দূতাবাসমুখী সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় মিছিলকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত তাদের গুলশান-১ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। পুলিশি বাধার মুখে মিছিলকারীরা সড়কে বসে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। সেখানে তারা আধিপত্যবাদবিরোধী বক্তব্য দেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়