সিরাজগঞ্জ প্রতিনিধি
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে গত ৩ দিনে যমুনার পানি বেড়েছে ৮৫ সেন্টিমিটার

ছবি : প্রতিদিনের সংবাদ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়েই চলেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ৩ দিনে (১০, ১১, ১২ জুন) জেলার কাজীপুরে স্টেশনে ৭৭ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ছে । পানি কিছু দিন বাড়বে ও কমবে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। গত ৩ দিনে জেলার কাজীপুরে ৭৭ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে বন্যার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































