কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় ইয়াবাসহ যুবক আটক, নগদ ১ লাখ ১১ হাজার ৬৭০ টাকা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহেরী ইউনিয়নের যমুনা গ্রামে অভিযান চালিয়ে মো. মামুন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি মৃত জাহের মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১১জুন) রাতে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে মামুনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ১ লাখ ১১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়। জব্দকৃত নগদ অর্থের উৎস এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
পিডিএস/এমএইউ









































