কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চারজন গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন মিয়া এবং চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তেতইতলা ওয়ার্ডের সহ-সভাপতি মো. ফারুক মিয়া। বুধবার (১০ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছাইদুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। রাজিব হোসেন আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের লোকমান মিয়ার ছেলে। সুমন মিয়া বনগ্রাম ইউনিয়নের ধলু মিয়ার ছেলে এবং ফারুক মিয়া চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের মুসলিম মিয়ার ছেলে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়