reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার হামলা Edit

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ১ম বর্ষের নবীনবরন চলাকালে কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক সামিউল আলম নাবিলের উপর দেশিয় অস্ত্রসহ হামলা করে ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (৮ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

নাবিলকে আহত করার পর জাতীয় ছাত্রশক্তির কলেজ কমিটির বাকি সদস্যদের উপর হামলা করতে যায়, প্রশাসন ও শিক্ষকরা সহযোগিতায় এগিয়ে এলে কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামলাকারী জাকারিয়া হাসান অনিক এবং তার কর্মীরা সরে যায়। অনিকের কর্মীদের মধ্যে ছিলেন নাহিদ শিকদার এবং সদ্য ছাত্রলীগ থেকে ছাত্রদলে আসা মিরাজসহ ১৫-২০ জন। তারা দেশি অস্ত্রসহ ছাত্রশক্তি নেতাদের ওপর হামলা চালায়। গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু এসব তথ্য জানান।

বশির আহমেদ অপুসহ নেতৃবৃন্দ গাজীপুরের বাসন থানায় এ বিষয়ে মামলা করতে গাজীপুরের বাসন থানায় অবস্থান করছেন। আহত সামিউল আমিন নাবিল স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, জাতীয় ছাত্রশক্তি, গাজীপুর মহানগরের সংগঠক সামিউল আমিন নাবিলের উপর হামলা করেছে ছাত্রদল। ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রদলের নেতা জাকারিয়া অনিকের নেতৃত্বে হামলা হয়। কলেজ শাখার আহ্বায়ক সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ অন্যান্য নাবিলের উপরে হামলা চালায়। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলার কারণে জাকারিয়া অনিক ইতোপূর্বে কলেজ থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলো। সম্প্রতি এই সন্ত্রাসীর বহিষ্কারাদের তুলে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নাবিলের উপরে যারা হামলা করেছে, এদের সবাইকে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। শিক্ষা, সন্ত্রাস, একসাথে চলে না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়