reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, যা বলল ইরান

সৌদি আরবের একটি এলাকা থেকে ধোঁয়া উড়ছে। ফাইল ছবি

সৌদি আরবের আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনো গেছে। এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে।

নাম প্রকাশ না করা ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরান আল-খারজ বিমানঘাঁটি নিশানা করে কোনো হামলা চালায়নি।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশটির আল-খারজ গভর্নরেটে সতর্কতা জারি করে।

আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর প্রকাশের পর ইরানের পক্ষ থেকে হামলার কথা অস্বীকার করা হলো। সূত্র: আল-জাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়