ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

ছবি : প্রতিদিনের সংবাদ

জামালপুরের ইসলামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে ইসলামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য রাখেন ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী, আমার সংবাদ প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হোসেন রানা, সকালের সময় প্রতিনিধি হেলাল উদ্দিন, নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান, বিজয় টিভির ইয়ামিন মিয়া, গণবার্তা প্রতিনিধি মশিউর রহমান টুটুল, জনকণ্ঠ প্রতিনিধি সৈয়দ এনামুর রকিবসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় ওসি মিজানুর রহমান সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, ওসি মিজানুর রহমানের নেতৃত্বে ইসলামপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়