৭৮৪ জেলেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা

দেশের উপকূলীয় এলাকার ৭৮৪ জন নিবন্ধিত জেলেকে প্রায় ৭৯ লক্ষ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার আওতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি জেলে পরিবারকে দশ হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রজনন মৌসুমে মা মাছ রক্ষার জন্য আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে দেশের উপকূলীয় এলাকার সব জেলে বা মৎস্যজীবীর একমাত্র আয়ের পথ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে তৃণমূল পর্যায়ের অসংখ্য মৎস্যজীবী সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দেশের মৎস্য সম্পদের বৃহত্তর স্বার্থে জেলেদের এ ত্যাগ ও সাময়ির অসুবিধার কথা আমলে নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান। ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এসইভিপি মোঃ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান কার্যালয়ের এসএভিপি মোঃ মিজানুর রহমান। বরিশালের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস শুকুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী। অনুষ্ঠানে আলিপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল হক, বানারীপাড়া শাখার ব্যবস্থাপক সৈয়দ রেজাউল করিম, পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তফা জামান ময়েন, মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাসান, শরণখোলা শাখার ব্যবস্থাপক মোঃ আল আমিন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলে পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"







































