ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২ ঘণ্টা আগে
ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত ফয়সাল ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মেগার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ফয়সাল মেঘার মাঠ এলাকায় অবস্থান করছিল। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































