ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

গৃহবধূকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে রাস্তায় খড় শুকানোকে কেন্দ্র করে লাইলী বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে মানববন্ধনে নিহতের পরিবার, আত্মীয়-স্বজনসহ গ্রামবাসী অংশগ্রহণ করেন। নিহত লাইলী বেগম কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের মো. হালিমের স্ত্রী।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রকাশ্য দিবালোকে যারা লাইলী বেগমকে কুপিয়ে হত্যা করেছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা কুশুরাবাসী তথা ধামরাই উপজেলার সবাইকে নিয়ে এর চাইতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

নিহত লাইলী বেগমের ছেলে বলেন, আমার মাকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরেছি। সব শেষে এনাম হাসপাতালে আইসিইউতে আমার মা মারা যায়। মায়ের হত্যাকারীদের বিচার চাই।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে নাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

গত ২৭ মে বৈন্যা গ্রামে লাইলী বেগমকে কুপিয়ে আহত করেন প্রতিবেশী সাবেক ইউপি সদস্য নাহিদা বেগম ও তার লোকজন। পরে লাইলীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গত ৪ জুন বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়