ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর পার্থশী ইউনিয়নের পশ্চিম লাও দত্ত গ্রামের পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে হজরত আলী (৬০) বাড়ি থেকে বের হয়ে ফিরে না এলে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন শুক্রবার ভোরে হাবিবুর রহমান নিহতের ছেলে জুয়েলকে মোবাইল ফোনে তার বাবার ঝুলন্ত মরদেহের সন্ধান জানান বলে তিনি (জুয়েল) এই প্রতিবেদককে জানান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পাশের বাড়ির শম্ভু ভান্ডারী পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই সূত্র ধরে সম্ভু ভান্ডারী প্রায়ই হযরত আলীকে (৬০) হুমকিধামকি দিত। নিহত হজরত আলীর স্ত্রীসহ তিন সন্তান আছে বলে জানা গেছে।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। আপাতত অপমৃত্যুর মামলা করা হয়েছে।
"





































