গোপালগঞ্জ প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

জ্ঞানেন্দ্রনাথ গোস্বামীর ৩৫তম তিরোধান দিবস আজ

বহুমুখী কীর্তি ও গুণাবলীর বিরল দৃষ্টান্ত ডা. জ্ঞানেন্দ্রনাথ গোস্বামীর ৩৫তম তিরোধান দিবস আজ শনিবার। এ উপলক্ষে ভক্তদের উদ্যোগে রঘুনাথপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে। মানবকল্যাণে নিবেদিত প্রাণ, পরোপকারী, শিক্ষা-সংস্কৃতি, চিকিৎসাসেবা ও ধর্মীয় ক্ষেত্রে তার সমাজে বিরাট অবদান ছিল। তিনি রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে ৭ বার চেয়ারম্যান ও একবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভালো মানের একজন চিকিৎসক হিসেবে তিনি সমাজে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস ১৯১৫ সালের ১৭ এপ্রিল গোপালগঞ্জের রঘুনাথপুরে জন্মগ্রহণ করেন এবং ৬ জুন ১৯৯২ সালে ভারতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়