reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০২৬

মমতার কথায় পরিষ্কার হাদী হত্যায় ভারতের কুচক্রীমহল জড়িত

সুরঞ্জন ঘোষ

৯০-এর ছাত্র গণঅভ্যূত্থানের কেন্দ্রীয় ছাত্রনেতা ও সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সুরঞ্জন ঘোষ বলেছেন, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদী হত্যার পেছনে ভারতের কুচক্রী মহলের হাত রয়েছে। দেশটির পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তা পরিষ্কার হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ন্যায় ও সুবিচারের স্বার্থে বাংলাদেশ সরকারের উচিত এ বিষয়ে ভারতের কাছে কৈফিয়ৎ তলব করা। বিষয়টি জাতিসংঘের দরবারে উপস্থাপন করা। গতকাল বৃহস্পতিবার সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জন ঘোষ আরো বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের বর্তমান শাসকরা ভালো করেই জানেন প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছ পররাষ্ট্রনীতি ছাড়া গণতন্ত্রের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক হয় না। বাংলাদেশের আপামর জনতা আশা করছে, হাদী হত্যা মামলায় ভারতের আটককৃত আসামিদের বাংলাদেশের কাছে দ্রুত হস্তান্তর করতে এবং এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করতে ভারতের মনে কোনো কূটিলতা নেই। পাশাপাশি শুধু মুখের কথায় নয়, বাস্তব কাজের মধ্য দিয়ে দিল্লিকে প্রমাণ করতে হবে ঢাকার প্রতি সত্যিই সৌহার্দ্য ও সহমর্মিতা রয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়