শেরপুর প্রতিনিধি
কাংশা ইউপি ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণ দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ নম্বর কাংশা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের প্রস্তাবনা বাতিল ও ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে উপজেলা পরিষদের সামনে কাংশা ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দাবৃন্দ ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইউনিয়নের বাকাকুড়া, নওকুচি, গান্ধীগাঁও, কাংশা, দুধনই, গজনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে ৯ ওয়ার্ডের বাসিন্দা ও আপন শিক্ষা পরিবারের পরিচালক রহমত আলীর সঞ্চালনায় বক্তব্য দেন ইউপি সদস্য গোলাপ হোসেন, এনামুল কবির মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ, বাকাকুড়া এলাকার মাহফুজুর রহমান মাহফুজ, গান্ধীগাঁও এলাকার বাসিন্দা মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, লুৎফর রহমান লাজু, কমল মিয়া প্রমুখ।
"






































